দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছুটির আমেজে কাটতে পারে আগস্টের দুটি সময়। সরকারি ছুটির সঙ্গে মাত্র এক দিন করে ছুটি মিলিয়ে নিলেই মিলবে টানা চার দিনের অবকাশ। ফলে ভ্রমণ কিংবা পরিবারকে সময় দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে চাকরিজীবীদের জন্য।
চলতি আগেস্টে দুই দফায় রয়েছে লম্বা ছুটি কাটানোর সুযোগ। তবে এর জন্য দুই দফাতেই ম্যানেজ করতে হবে একদিন করে ছুটি।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে টানা ৪ দিনের ছুটি। কারণ ৭ ও ৮ আগস্ট যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
এছাড়া আগামী ২৬ আগস্ট (বুধবার) চাঁদ দেখা সাপেক্ষে রয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি। এর পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে টানা ৪ দিনের ছুটি। কারণ ২৮ ও ২৯ আগস্ট যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে।
সরকারি চাকরিজীবীদের পাশাপাশি যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরাও একইভাবে দুই দফায় এক দিন করে ছুটি নিয়ে চার দিনের দীর্ঘ অবকাশের সুযোগ নিতে পারবেন।
/অ